সততাই ব্যবসার মূলনীতি প্লাস্টিক কেনা বেচাবাংলাদেশের প্লাস্টিক মার্কেটপ্লেসবাংলা / BDT অ্যাপ ডাউনলোড
সব ক্যাটাগরি

কীভাবে কিনবেন

E Plastic-এ কেনাকাটা পাঁচটি সহজ ধাপে।

  1. অ্যাকাউন্ট খুলুন। মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করুন; SMS-এ পাঠানো কোড দিয়ে নম্বর নিশ্চিত হয়।
  2. পণ্য খুঁজুন। নাম দিয়ে খুঁজুন অথবা ক্যাটাগরি, প্লাস্টিকের ধরন ও দাম দিয়ে ফিল্টার করুন। পণ্যের পাতায় গ্রেড, রং, আর্দ্রতা, সর্বনিম্ন অর্ডার ও পাইকারি দাম দেখুন।
  3. প্রশ্ন বা দামাদামি। “বিক্রেতার সাথে চ্যাট” দিয়ে প্রশ্ন করুন। দামাদামি চালু থাকলে “দামাদামি করুন” দিয়ে দাম প্রস্তাব করুন। প্রস্তাব ৩ দিন বৈধ থাকে; গৃহীত হলে ড্যাশবোর্ড থেকে ওই দামে চেকআউট করুন।
  4. অর্ডার ও পেমেন্ট। কার্টে পণ্য নিয়ে চেকআউট করুন। প্রতিটি বিক্রেতার জন্য পরিবহন বেছে নিন এবং ওয়েবসাইটে চালু থাকা মাধ্যমে পেমেন্ট করুন। প্রথম অনলাইন অর্ডার সফলভাবে সম্পন্ন হলে ক্যাশ অন ডেলিভারি (COD) চালু হয়।
  5. ট্র্যাক করুন ও মাল বুঝে নিন। আমার ড্যাশবোর্ড → অর্ডার-এ প্রতিটি ধাপ দেখুন। মাল পেয়ে ওজন ও মান মিলিয়ে “মাল পেয়েছি” নিশ্চিত করুন। সমস্যা থাকলে নিশ্চিত না করে রিটার্ন ও রিফান্ড নীতি অনুযায়ী অভিযোগ করুন।

অর্ডারের ধাপ

নতুন → বিক্রেতা নিশ্চিত করেছেন → প্যাক করা হয়েছে → পাঠানো হয়েছে → পৌঁছেছে → ক্রেতা মাল পেয়েছেন। “পৌঁছেছে” হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে সাড়া না দিলে প্রাপ্তি স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত হয়।