সততাই ব্যবসার মূলনীতি প্লাস্টিক কেনা বেচাবাংলাদেশের প্লাস্টিক মার্কেটপ্লেসবাংলা / BDT অ্যাপ ডাউনলোড
সব ক্যাটাগরি

পরিবহন ও ডেলিভারি নীতি

সর্বশেষ হালনাগাদ: ২৭ সেপ্টেম্বর ২০২৬

১. পরিবহনের ধরন

  • বিক্রেতা বহন করবেন: রিসাইকেল কুচায় সাধারণত এটি প্রযোজ্য; পণ্যের পাতায় লেখা থাকলে বিক্রেতা নিজ খরচে পৌঁছে দেন।
  • নিজস্ব পরিবহন (ক্রেতা): ক্রেতা নিজের গাড়িতে বিক্রেতার পিকআপ ঠিকানা থেকে মাল সংগ্রহ করেন।
  • E Plastic Transport Service: আমরা গাড়ির ব্যবস্থা করি। পরিমাণ ও দূরত্ব অনুযায়ী খরচ পরে জানানো হয় এবং আপনার সম্মতি নিয়েই তা নেওয়া হয়। সম্মতি না দিলে নিজস্ব পরিবহনে যেতে পারেন অথবা অর্ডার বাতিলের অনুরোধ করতে পারেন।

এক অর্ডারে একাধিক বিক্রেতা থাকলে প্রতিটি বিক্রেতার জন্য আলাদা পরিবহন বেছে নিতে হয়। বড় অর্ডার একাধিক গাড়িতে ভাগ করে পাঠানো হতে পারে।

২. সময়

পেমেন্ট নিশ্চিত হওয়ার পর বিক্রেতা অর্ডার নিশ্চিত করেন, প্যাক করেন ও পাঠান। প্রকৃত সময় পরিমাণ, দূরত্ব ও পরিবহনের ধরনের ওপর নির্ভর করে; প্রয়োজনে চ্যাটে বিক্রেতার সাথে সময় ঠিক করুন।

৩. মাল বুঝে নেওয়া

  • মাল হাতে পেয়ে ওজন, পরিমাণ ও মান যাচাই করুন। সম্ভব হলে ওজনের রসিদ ও ছবি রাখুন।
  • সব ঠিক থাকলে ড্যাশবোর্ডে “মাল পেয়েছি” নিশ্চিত করুন। “পৌঁছেছে” হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে সাড়া না দিলে প্রাপ্তি স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত হয়।
  • সমস্যা থাকলে নিশ্চিত না করে অভিযোগ করুন।

৪. ঝুঁকি ও দায়

নিজস্ব পরিবহনে মাল গাড়িতে তোলার পর পরিবহনের ঝুঁকি ক্রেতার। বিক্রেতা বা E Plastic Transport Service পরিবহন করলে পৌঁছানো পর্যন্ত মাল সঠিক অবস্থায় পৌঁছানোর দায় সংশ্লিষ্ট পক্ষের।