বিক্রেতা নীতিমালা
সর্বশেষ হালনাগাদ: ২৭ সেপ্টেম্বর ২০২৬
১. বিক্রেতা অ্যাকাউন্ট
- আবেদনে দোকানের নাম, মোবাইল, জেলা, পিকআপ ঠিকানা এবং জাতীয় পরিচয়পত্র (NID) — সামনের অংশ, পেছনের অংশ ও NID হাতে সেলফি — বাধ্যতামূলক। ট্রেড লাইসেন্স ঐচ্ছিক।
- মালিকের নাম NID অনুযায়ী হতে হবে। একটি NID-তে একটি বিক্রেতা অ্যাকাউন্ট।
- যাচাই শেষে অ্যাকাউন্ট অনুমোদিত হয়; তথ্য অসম্পূর্ণ বা ভুল হলে আবেদন প্রত্যাখ্যাত হতে পারে।
২. শুধু প্লাস্টিক
রিসাইকেল কুচা, রিসাইকেল দানা, Virgin দানা ও প্লাস্টিক পণ্য ছাড়া অন্য কিছু তালিকাভুক্ত করা যাবে না। প্রথমবার নিয়ম ভাঙলে সতর্কতা ও পণ্য অপসারণ; বারবার হলে পণ্য তালিকা সীমিত বা অ্যাকাউন্ট স্থগিত হতে পারে।
৩. সঠিক তথ্য
- প্লাস্টিকের ধরন, গ্রেড, রং, আর্দ্রতা, ব্যাচ, পরিমাণ ও দাম সত্য দিন। আসল মালের ছবি ব্যবহার করুন।
- স্টক নিয়মিত হালনাগাদ রাখুন; স্টক না থাকলে পণ্য আর্কাইভ করুন।
- পণ্যের বিবরণে ফোন নম্বর বা লিংক দেওয়া যাবে না — এগুলো স্বয়ংক্রিয়ভাবে সরানো হয়।
৪. অর্ডার পূরণ
- পেমেন্ট নিশ্চিত হলে দ্রুত অর্ডার নিশ্চিত করুন এবং প্রতিটি ধাপ (প্যাক, পাঠানো, পৌঁছানো) ড্যাশবোর্ডে হালনাগাদ করুন।
- পণ্যের পাতায় যে পরিবহন শর্ত দিয়েছেন তা মেনে চলুন।
- ক্রেতার অভিযোগে নির্ধারিত সময়ে উত্তর দিন।
৫. কমিশন, নিষ্পত্তি ও উত্তোলন
| বিষয় | হার / ফি |
|---|---|
| পেট ফ্লেক্স — কমিশন | ০.২৫% |
| রিসাইকেল কুচা — কমিশন | ০.২৫% |
| রিসাইকেল দানা — কমিশন | ০.২৫% |
| Virgin দানা — কমিশন | ০.২৫% |
| পি.ভি.সি — কমিশন | ০% |
| প্লাস্টিক পণ্য — কমিশন | ৩% |
| নির্বাচিত (Featured) পণ্য | ৳৫০০ / ৩০ দিন |
| যাচাইকৃত বিক্রেতা ব্যাজ | ৳০ / ৩৬৫ দিন |
| সর্বনিম্ন উত্তোলন | ৳১,০০০ |
| উত্তোলন ফি | নেই (পেমেন্ট মাধ্যমের নিজস্ব চার্জ প্রযোজ্য হতে পারে) |
| টাকা নিষ্পত্তির অপেক্ষা | ক্রেতা মাল পাওয়ার পর ৩ দিন |
শতাংশ কমিশন প্রতিটি পণ্যের বিক্রয়মূল্যের (ছাড়ের পর, পরিবহন খরচ বাদে) উপর হিসাব হয়; নির্দিষ্ট কমিশন প্রতি অর্ডারের প্রতিটি পণ্য-লাইনে একবার কাটা হয়, লাইনের মূল্যের বেশি নয়। হার পরিবর্তন হলে শুধু নতুন অর্ডারে প্রযোজ্য হবে।
- ক্রেতা মাল পাওয়া নিশ্চিত করার (অথবা ৭২ ঘণ্টা পর স্বয়ংক্রিয় নিশ্চিতকরণের) পর ৩ দিন অপেক্ষা শেষে এবং বিরোধ না থাকলে টাকা নিষ্পত্তি হয়।
- চলমান বিরোধ থাকলে টাকা উত্তোলন সাময়িকভাবে বন্ধ থাকে। রিফান্ড হলে সংশ্লিষ্ট টাকা আপনার হিসাব থেকে সমন্বয় করা হয় এবং আনুপাতিক কমিশন ফেরত দেওয়া হয়।
- উত্তোলনের অনুরোধে পাসওয়ার্ড দিয়ে নিশ্চিত করতে হয়; অনুরোধের টাকা সঙ্গে সঙ্গে সংরক্ষিত হয় যাতে দুবার উত্তোলন না হয়।
৬. যোগাযোগ
ক্রেতার সাথে সব যোগাযোগ প্ল্যাটফর্মের চ্যাটে করুন। ফোন নম্বর বা বাইরের যোগাযোগের তথ্য পাঠানোর চেষ্টা করলে তা সরানো হয় এবং ৩ বার হলে চ্যাট সীমিত হয়।
